ভিন্ন রূপে ঢাকা ঈদের ছুটিতে
প্রিয়াঙ্কা ইসলাম, ঢাকা: নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানীর সিংহভাগ মানুষ এখন গ্রামে। ফলে চিরচেনা ঢাকা এখন আক্ষরিক অর্থেই এক নিস্তব্ধ নগরী। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে বিরাজ করছে এক ভিন্ন আমেজ। চিরচেনা যানজট নেই, নেই হর্নের অসহনীয় শব্দ। ফুটপাতে নেই কর্মজীবী মানুষের ছুটোছুটি, আর মোড়ে মোড়ে নেই বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। পবিত্র ঈদুল…
