দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এবারে প্রাতিপাদ্য বিষয় ছিলো “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই দিবসটি উপলক্ষে আজ ২৪ আগষ্ট উপজেলা হলরুমে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর এবং ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মৎস্য চাষীবৃন্দ। বক্তারা সবাই দেশীয় মাছ রক্ষণাবেক্ষণের দাবি জানায়। এবং ডিম ওয়ালা মাছ যেন কেউ না ধরে সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়।আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
