সোনারগাঁয় জামদানি পল্লী পরিদর্শন করেছেন উপদেষ্টা ফরিদা আখতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানী পল্লী পরির্দশন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।গতকাল শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া ও গঙ্গাপুরে জামদানি পল্লী পরিদর্শনে আসেন তিনি।পরিদর্শনকালে স্থানীয় জামদানি সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। ফরিদা আখতার বিভিন্ন তাঁত কারখানা ঘুরে দেখেন এবং কারিগরদের সঙ্গে কথা বলে তাদের শৈল্পিক কাজের খোঁজখবর নেন।জামদানী পল্লী পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জামদানি শুধু নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের গর্বের এক অনন্য ঐতিহ্য, এ কথা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘এই শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের পাশে দাঁড়ানো জরুরি।’এ সময় তিনি ঐতিহ্যবাহী জামদানিশিল্পের উন্নয়ন ও কারিগরদের স্বার্থরক্ষায় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *