আবারও ‘রেডি ডিটারজেন্টের’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্কঃ রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড ‘রেডি’ এবং তাসনিয়া ফারিণের একসঙ্গে করা বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সফলতার ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আবারও সামনে আসছে ব্র্যান্ডটি। এই কার্যক্রমকে সামনে রেখে রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথ চলা অব্যাহত রাখছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এ উপলক্ষে রোববার (১৭ মে) রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি বলেন, ‘তাসনিয়া ফারিণ বর্তমান সময়ের একজন গুণী অভিনেত্রী। তার পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা আমাদের ব্র্যান্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। আমরা আনন্দিত যে এই পথচলা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।’

এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। সামনে নতুন কিছু কাজের মাধ্যমে আবারও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পারবো—এটা ভেবেই ভালো লাগছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক এন্ড হোয়াইট কমিউনিকেশনের অপারেশন ম্যানেজার সামিউল হক। রেডি ডিটারজেন্ট পাউডার বরাবরের মতোই মানসম্মত পণ্য এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের ভোক্তাদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *