এমডিএইচ রাজু, চট্টগ্রাম: চট্টগ্রাম শিল্পি সমিতি আয়োজিত উৎসাহ অ্যাওয়ার্ড-২৫, ও গুণীজনদের আজীবন সম্মাননা গতকাল ২৮ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম শিল্পী সমিতির সভাপতি , সাংবাদিক,গীতিকার ও আজকাল ম্যাগাজিনের সম্পাদক আবছার উদ্দিন অলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো: মফিজুল হক ভুইয়া, পাবলিক প্রসিকিউটর, মেট্রোপলিটন সেশন জর্জ কোর্ট, চট্টগ্রাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাটগাঁর সংবাদ পত্রিকা ও চাটগাঁর টিভির প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেল কেয়ার মোবাইল রিপেয়ার কোম্পানি কর্ণধার মুনতাসীর মুন্না, সিআরএস টিভির চেয়ারম্যান মোঃ সেলিম নূর, মোহড়া পাইলট একাডেমির পরিচালক ও অধ্যক্ষ দেদুল বড়ুয়া,গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়। চট্টগ্রাম শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, পরিচালক ও অভিনেতা এস এম সরওয়ার ও স্বপ্না জিমির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সেল কেয়ারের সৌজন্যে ও চট্টগ্রাম শিল্পী সমিতি আয়োজনে আজীবন সম্মাননা পদক গ্রহন করেন, চট্টগ্রামের প্রথম পরিচালক নুরুল ইসলাম নুরু, চট্টগ্রামের প্রথম সিনেমা হলের মালিক আবুল হোসেন, চট্টগ্রামের প্রথম চলচ্চিত্র নায়ক পংকজ বৈদ্য সুজন ও চট্টগ্রামের প্রথম কবিতার অ্যালবাম করা ও বোকাল আর্টিস্ট হাবিব রেজা বাবলা।অনুষ্ঠানে এস এম স রওয়ারের রচনা ও পরিচালনায় ১০টি শিক্ষনীয় শর্ট ফিল্ম প্রদর্শীত করা হয়।
