রংপুরের তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেপ্তার
রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় মজিদুল ইসলাম (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে উপজেলার ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিদুল ইসলাম তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এ নিয়ে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার…
