Bangla Television Network

সিরাজগঞ্জের মহাসড়কে এবার স্বস্তির ঈদ যাত্রা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর  পশ্চিম  মহাসড়ক। বিকল্প সড়ক না থাকায় প্রতি ঈদেই এখানে চাপ বাড়ে। তবে এবার সমন্বিত ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের কারণে এখন পর্যন্ত স্বস্তির ঈদযাত্রার আভাস পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এ মহাসড়কে এবার দেখা যাচ্ছে স্বস্তির চিত্র। ঢাকা-বগুড়া-রংপুর-রাজশাহী মহাসড়কে যানবাহনের…

Read More

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ দেশের দক্ষিণবঙ্গের একমাত্র প্রবেশদ্বার খ্যাত মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকা হয়ে এবছর কোনো প্রকার ভোগান্তি ও বিড়ম্বনা ছাড়াই ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ। ইদুল ফিতর- এ ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে পদ্মা সেতুর এলাকা। গত কাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতি বার সকাল সাড়ে আট…

Read More

বিরোধী দলের কাজ সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া:পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গঠনমূলকভাবে ভুলগুলো তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকারের ভালো কাজগুলোকে এড্রেস করার পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ। বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান…

Read More

এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে, নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২ জরুরি অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানটি বাধ্য হয়ে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ। খবর সিএনএনের মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস জানিয়েছেন, যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার ওপর একটি যুদ্ধ…

Read More

বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা (আওয়ামী লীগ) হঠাৎ হঠাৎ রাজনৈতিকভাবে সক্রিয় হলেও এটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। রাজনীতিকে তার নিজের গতিতে চলতে দিন, গণতন্ত্রকেও নিজের পথে এগোতে দিন। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি…

Read More

নৌপথে অনিয়মে সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সদরঘাটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জনকে আটক করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানিয়েছে, প্রতিমন্ত্রী সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে…

Read More

গাজীপুরের টঙ্গীতে অতিরিক্ত ভাড়া আদায়ে বাস কাউন্টারে অভিযান, জরিমানা ৩৫ হাজার টাকা

গাজীপুর জেলা প্রতিনিধিঃ ঈদযাত্রাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একাধিক কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং যাত্রীদের হয়রানির অভিযোগের সত্যতা…

Read More

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর,জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের…

Read More

২০৩০ সালে দুবার রমজান, তিনটি ঈদের সম্ভাবনা রয়েছে

ইসলামিক ডেস্কঃ চন্দ্র ও ইংরেজি বর্ষপঞ্জির পার্থক্যের কারণে ২০৩০ সালে মুসলিম বিশ্বে দুবার পবিত্র রমজান মাস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই বছরে মোট ৩৬টি রোজা পালনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি বলেন, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে।…

Read More

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক অজ্ঞাত যুবকের (বয়স আনুমানিক ৩৫ বছর) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মিরসরাই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, ঝরনার কূপের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।…

Read More