Bangla Television Network

ময়মনসিংহের ভালুকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার প্রেমিকা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হোসাইন (২১), মো. ফারুক আহাম্মেদ (১৭), মো. আরিফ (১৭) এবং মো. মেহেদী হাসান (২০)।…

Read More

পরিবর্তন করবে না ইরান পরমাণু নীতির: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু অস্ত্র তৈরির বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের অবস্থান ও নীতিতে আপাতত বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বর্তমান অবস্থান বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে আরাঘচি একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ…

Read More

বেশি সময় লাগবে না হরমুজ প্রণালিকে মুক্ত করতে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালি ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে। এমনকি ন্যাটোর সদস্যরাষ্ট্ররা যদি এগিয়ে না ও আসে— সেক্ষেত্রেও অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীকে ইরানের অবরোধ থেকে ‘উদ্ধার করা’ সম্ভব হবে। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় মালিহাতা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতা এলাকায় মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক আশিক (৫৫) নিহত হয়েছেন। নিহত আশিক সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি অটোরিকশাটিকে চাপা…

Read More

যোগ দিলেন ইউজিসির চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদ

বিটিএন ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ইউজিসির বিদায়ি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর…

Read More

চট্টগ্রামের রাউজানে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় আহমদ হোসেন বাবুলের দুইতলা বাড়িতে ডাকাতির…

Read More

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ ই মার্চ বিকেল পাঁচটার সময় জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয় এ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা দোয়া ও ইফতার মাহফিল। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য…

Read More

ঈদুল ফিতরের ৫ জামাত বায়তুল মোকাররমে

বিটিএন ডেস্কঃ চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,…

Read More

জরুরি ৭ পরামর্শ ঈদে ফাঁকা বাসা নিরাপদ রাখতে

বিটিএন ডেস্কঃ রমজান শেষের পথে, সামনে ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় নগরবাসীর বড় অংশই এখন গ্রামে ছুটছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। ফলে শহরের অনেক বাসাই কয়েকদিনের জন্য ফাঁকা হয়ে যাচ্ছে। এই সময়ে তাড়াহুড়োয় বাসা ঠিকমতো গুছিয়ে না গেলে ফিরে এসে নানা ঝামেলায় পড়তে হয়—দুর্গন্ধ, নষ্ট খাবার, অতিরিক্ত বিল কিংবা…

Read More

কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিটিএন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা…

Read More