Bangla Television Network

সংসদে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে

বিটিএন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি কীভাবে সম্পাদিত হবে- তা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন…

Read More

বিতর্কে জড়ালেন জিতু কামাল

বিনোদন ডেস্কঃ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু কামালকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার শুটিং সেট থেকে মাঝপথে বাদ পড়লেন এই অভিনেতা। এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ সিনেমার সেটে অপেশাদার আচরণ ও অদ্ভুত সব শর্ত দেওয়ার অভিযোগে…

Read More

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়ান জানিয়েছেন, ‘আগামী ২৯তম রমজান বুধবার, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না। চলতি বছরে মধ্যপ্রাচ্য অঞ্চলের আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। ফলে শাওয়ার মাসের…

Read More

ঢাকার  দোহারে সাড়ে তিন হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযানে ৩ হাজার ৫০৫টি ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে নারায়নপুর এলাকা থেকে অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জুবাইদুল হক। গ্রেপ্তাররা হলেন চরকুশাই চর গ্রামের জাহিদুল ইসলাম…

Read More

মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃতরা হল- মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে শিশু…

Read More

অবৈধভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে সিটি করপোরেশন ও জেলা পরিষদে: মাওলানা আবদুল হালিম

নিজস্ব প্রতিনিধিঃ সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগে জনগণের মতামত উপেক্ষা করে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে,…

Read More

পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত শেষ করতে নির্দেশ গভর্নরের

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত শেষ করার বিকল্প নেই। সোমবার (১৬ মার্চ) গভর্নরের কার্যালয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আইটি সিস্টেম ইন্টিগ্রেশনসহ একীভূতকরণের কাজ…

Read More

ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার গুপ্তচরবৃত্তির অভিযোগে

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানায়। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, ‘১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেপ্তার…

Read More

নিউজিল্যান্ড বড় জয়ে সিরিজ সমতায়

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে কিউইরা। জবাবে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ৫৮ রানের বড় ব্যবধানে জিতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে…

Read More

প্রধানমন্ত্রীর কাছে শেয়ার করেছি ১৮০ দিনের প্ল্যান: আশিক চৌধুরী

বিটিএন ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সরকারের বিভিন্ন সংস্থায় জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা আমরা প্রধানমন্ত্রীর কাছে শেয়ার করেছি। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া স্ট্যাটাসে আশিক চৌধুরী এসব কথা জানান। স্ট্যাটাসে আশিক চৌধুরী লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমার পূর্বে…

Read More