বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা (আওয়ামী লীগ) হঠাৎ হঠাৎ রাজনৈতিকভাবে সক্রিয় হলেও এটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। রাজনীতিকে তার নিজের গতিতে চলতে দিন, গণতন্ত্রকেও নিজের পথে এগোতে দিন।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরা (আওয়ামী লীগ) হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিকসটাকে চলতে দিন, লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে (রাজনীতি এবং গণতন্ত্রকে তাদের নিজস্ব গতিতে বা স্বাভাবিক নিয়মে চলতে দেওয়া উচিত। জোরপূর্বক বা কৃত্রিমভাবে কোনো কিছু চাপিয়ে না দিয়ে রাজনৈতিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চাকে অবাধ ও স্বাভাবিক রাখা)। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে…। লেট ইট মুভ, কাজ করুক না।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে, তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। পিপল (জনগণ) তাদের রিজেক্ট করেছে। পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *