দিনাজপুরে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে জামায়াতে ইসলামীর মানব্বন্ধন

  সীমান্ত শাহী,দিনাজপুর: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দিনাজপুরে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মানব্বন্ধন করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার সকালে ঘন্টাব্যাপি এই মানব্বন্ধন দিনাজপুর শহরের সুইহারি থেকে স্টেশন রোড পর্যন্ত অনুষ্ঠিত হয়।  

Read More

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা,যুক্তরাষ্ট্রের আলাস্কা

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এটিকে আরও শক্তিশালীভাবে অনুভূত হতে সাহায্য করেছে। ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার…

Read More

ব্রামার ভোটে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নিরঙ্কুশ জয় : সভাপতি আনোয়ারুল ইসলাম

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত এই বাণিজ্যিক সংগঠনের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান ও মো. মাঈণ উদ্দিনসহ নিরঙ্কুশ জয় পেয়েছে আনোয়ারুল ইসলাম নেতৃত্বাধীন  সম্মিলিত…

Read More

আবারও বিতর্কে ‘হেরা ফেরি থ্রি’

বিনোদন ডেস্কঃ বলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। দীর্ঘদিন ধরেই সিনেমাটির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘হেরা ফেরি ৩’ নিয়ে দর্শক ও বলিপাড়ায় চলছে বিপুল আলোচনা। এর আগে সিনেমাটি থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর খবরে ব্যাপক শোরগোল পড়েছিল বিটাউনে। তবে সব বিবাদ ও মান-অভিমান মিটিয়ে পরেশ নিজেই যখন ফেরার ঘোষণা দেন, তখন স্বস্তির…

Read More

বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়া-এর আওতায় আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল এস এম জোবায়ের আলম-পিএসসি। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের লেকচারার ইশরাত জাহান দিনা। এসময় তারা শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও নেতৃত্ব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন- এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যিনি তার মূল প্রবন্ধে ব্যাংকে তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় তিনি ব্যাংকের তরুণ্য নির্ভর কর্মকাণ্ড ও প্রাইমঅ্যাকাডেমিয়া-এর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানই তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও ক্যারিয়ারমুখী উদ্যোগে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রাইমঅ্যাকাডেমিয়া-এর উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে, যার মধ্যে রয়েছে- ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট- সবকিছু এক ছাতার নিচে। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যা তরুণ প্রজন্মকে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।

Read More

ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাবো  জীবনের বিনিময়ে হলেও: শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেবো। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে…

Read More

পাকিস্তান আলাদা জোট করতে চায় বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় ‘জোট গঠনের’ যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিতে অন্য আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে। এই অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলের দেশকেও এতে যুক্ত করা হতে পারে বলে জানান তিনি। গত বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইশহাক দার বলেন, “আমরা নিজেরা লাভবান হয়ে…

Read More

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মে) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সঠিক কারণ ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নমত রয়েছে। তবে, অধিকাংশের ধারণা, একটি…

Read More

‘টপ গান থ্রি’ নিয়ে ফিরছেন টম ক্রুজ

বিনোদন ডেস্কঃ হলিউড সুপারস্টার টম ক্রুজের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি আসছে। ‘টপ গান: ম্যাভরিক’-এর আকাশচুম্বী সাফল্যের পর এবার সিরিজের তৃতীয় সিনেমার কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজক সংস্থা প্যারামাউন্ট। গত বৃহস্পতিবার লাস ভেগাসের এক অনুষ্ঠানে এই খবর নিশ্চিত করা হয়। সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। ভ্যারাইটি ও ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২২…

Read More

টেকনাফে আতঙ্ক, মিয়ানমার সীমান্তে গোলাগুলি-বিস্ফোরণ

টেকনাফ প্রতিনিধিঃ মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মির সংঘর্ষের কারণে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের অবস্থা বিরাজ করছে। শনিবার (১৩ ডিসেম্বর) টানা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের সময় ওপারের থেকে ছোড়া গুলি এসে স্থানীয় বসতঘরে পড়ে, যার ফলে সীমান্তবর্তী মানুষদের রাতে ঘুম হয়নি। একদিন পেরিয়ে গেলেও আতঙ্ক কমেনি; রাতেও গুলির শব্দ শোনা গেলে স্থানীয়রা সতর্ক হয়ে উঠেছেন।…

Read More