উপাসনা বসুমল্লিক, কলকাতা: আত্মার উল্লাস বসন্তের বাতাসে ফাগ হয়ে ওড়ে-আবিরের আবেশে, সেই মিলন আসলে সীমিত মানবহৃদয়ের সঙ্গে অসীম চেতনার গভীর সম্পৃক্ততা।
আসলে, এই যে বসন্তের মাতাল হাওয়া আর হৃদয়ের উচ্ছ্বাস—এ তো কেবল ঋতু বদল নয়। এটি আমাদের ছোট্ট, সীমাবদ্ধ মানবহৃদয়ের সাথে মহাবিশ্বের সেই অসীম চেতনার এক গভীর মিলন।
ফাগুনের তপ্ত হাওয়ায় যখন আবির ওড়ে, তখন তা কেবল একমুঠো রঙের খেলা হয়ে থাকে না। সেই উড়ন্ত আবির যেন আমাদের বন্দি থাকা মনের একেকটি ডানা—যা নীল আকাশে মুক্তি খুঁজে পায়। আমাদের চারপাশের এই দৃশ্যমান জগতের ওপারেও যে এক বিশাল জগত আছে, আবিরের সেই রঙিন আবেশ যেন আমাদের সেই অজানার ঠিকানাই দিয়ে যায়।
নিবেদনে- কলাশ্রী ডান্স একাডেমি
কৃষ্ণের ভূমিকায় – সুরাজীত বিশ্বাস
রাধার ভূমিকায় এবং সমগ্র পরিচালনায়- উপাসনা বসুমল্লিক
সখিগনের ভূমিকায় কলাশ্রীর ছাত্রীবৃন্দ- অন্বেসা রায়, তাওহীদা হোসাইন, অর্কিতা সানিয়াল, রিতুপর্না পাল, অনুশকা ঘোষ, সাস্তিকা ভাঞ্জা ও লাবনী মৃধা।
