৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতির ডাক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকায় সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বুধবার (৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (অর্ধদিবস) এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি, দীর্ঘদিনের বেতন-গ্রেড বৈষম্য দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নিলে এমন কর্মসূচিতে যেতে হতো না। মঙ্গলবার…
