নজরুল শিশু নাট্যম এর আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সচেতনতামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত

 রিটন ইসলাম :

শিশুদের আগামি ভবিষ্যৎ বিনির্মানে এখনের শিশুদের কথা শুনুন’ শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে নজরুল শিশু নাট্যম এবং হোপ’৮৭, অন্তরংগ শিশু সংগঠন,জেনেসিস থিয়েটার ,প্রাকৃতধারা, দুরন্ত সোসাইটি , আবাবীল,সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার,শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদ,হোপ’৮৭ ভ্রাম্যমান বিদ্যালয়, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্দোগে অধিকার সচেতনতামুলক এক অনুষ্ঠান ১৮/১০/২৫ শনিবার বিকেলে বাংলা একাডেমিস্থ বর্ধমান হাউজের প্রাংগনে অনুষ্ঠিত হয়।

গল্পবলা, কচিকন্ঠে আবৃত্তি,সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সাজানো উক্ত অনুষ্ঠানে *রেজাবুদ্দৌলা চৌধুরী* , বিশিষ্ট সাংস্কৃতিক সুধীজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন *ড.সেলিম রেজা,* সম্মানিত সচিব,বাংলা একাডেমী।

অনুষ্ঠানের প্রারম্ভে সুবিধাবঞ্চিত শিশুদের ফুল দিয়ে বরণ করা হয়।দেশের ইতিহাস জানাও প্রতিটি শিশুর অধিকার- বিষয়টিকে প্রাধান্য দিয়েভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভবন বর্ধমান হাউজের সাথে পরিচিত করান কবি শাহ সিদদীক । কবি নজরুলএর সাম্যের কথা তুলে শুভেচছা বক্তব্য রাখেন নজরুল শিশু নাট্যমের সভাপতি *মোঃ ইকবাল হাসান* । সুবিধাবঞ্চিত এক শিশু তার জীবনের গল্প বলে সবাইকে,আড্ডার ফাকে চলে সাংস্কৃতিক পরিবেশনা। নাট্যজন কাজী আসাদ, নাট্যকার নূর হোসেন রানা,কবি-লেখক

ইস্মত মির্জা, ইতিহাস গবেষক আল আমীন বিন হাসিম,নাট্যকার লুতফুল আহসান বাবু,শিশু উন্নয়ন ও গবেষনা পরিষদএর মমহাসচিব এম আজমল আলি খান,সাংস্কৃতিক সংগঠক খন্দকার শাহ আলম,হোপ’৮৭ এর পরিচালক রেজাউল করিম বাবু,ভাষা আন্দোলন – গবেষক মাহমুদ বিন কাসিম,কবি- সাংবাদিক আব্দুর রহমান মল্লিক,
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ( বাচসাস)
এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও এখনের প্রজন্মের শিশুদের কথা শোনা,শিশু অধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতি, শিশু-বান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা এবং শিশু শ্রম ও নির্যাতনের মতো চ্যালেঞ্জ মোকাবেলার গুরুত্ব তুলে ধরে এবং জুলাই ২০২৪ এর ঘটনায় শহীদ শিশুদের পরিবারকে সম্মান জানানোর উপরে গুরুত্ব দিয়ে আরো বক্তব্য দেন অন্তরংগ শিশু সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ সুজন,
প্রাকৃতধারার পরিচালক রিফাত আমীন,
আবাবীলএর সভাপতি এম আকবর হোসাইন,
দুরন্ত সোসাইটি এর প্রেসিডেন্ট কাজী রুবেল
সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারএর সেক্রেটারি এম হামিদ।
শিশু শিল্পী আহনাফ,আফিজা, প্রাকৃতধারার শিল্পীরা আবৃত্তি ও হাসানের দল নৃত্য এবং সুবিধাবঞ্চিত শিশুরা সংগীত পরিবেশন করে,অনুষ্ঠানকে আরো মাধুর্যমন্ডিত করে তোলে।পরিশেষে শিশুদের অধিকার রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *