নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ পুলিশ। এসময় একটি নাম্বারবিহীন সিএনজিও জব্দ করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় ঘুঘুরহাট হতে নাগেশ্বরীগামী পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার মাদক উদ্ধার দল এসআই (নিঃ) মোঃ মনজুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সিএনজি করে মাদক পরিবহনকালে খোরশেদ আলম (৩৮), পিতা মৃত রজব আলী, সাং চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম ও মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা মৃত সমশের আলী, সাং খালিসা কোটাল, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রামদ্বয়কে আটক করেন।
অভিযানের সময় আরও একজন আসামি নুর আলম (৩৫) পিতা সোবেদ আলী, সাং খালিশা কোটাল, থানা ফুলবাড়ী কৌশলে পালিয়ে যায় বলে আটককৃতরা স্বীকার করে।
তল্লাশীকালে সিএনজির ভিতর থেকে তিনটি পৃথক পাটের বস্তায় মোড়ানো অবস্থায় মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, উদ্ধারকৃত গাঁজা পলাতক আসামি ফারুক ওরফে ডাক্তার ফারুক (৪৫)-এর কাছ থেকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে তার নিয়ন্ত্রিত সহযোগী আমিনুল, ওবায়দুল, ফারুক ও ইমদাদুল-এর সহায়তায় সিএনজিতে তুলে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটককৃত ও পলাতক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজিসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
