বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের শোক
বিটিএন ডেস্কঃ ঈদের ছুটিতে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। রোববার ( ২২ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে তাতে কেবলই লাইনম্যানের ওপরে দায় চাপানোর সুযোগ নেই। এখানে ব্যবস্থাপনাগত সমস্যা খতিয়ে দেখতে হবে।…
