চট্টগ্রামে CARE Hospitals Hyderabad-এর ইন্টারএ্যাকটিভ সেশন সম্পন্ন : মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের অংশগ্রহণ

 

চট্টগ্রাম ব্যুরো :

বিদেশে উন্নত চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চট্টগ্রামের রোগীদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে CARE Hospitals Hyderabad-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ইন্টারএ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) রাতে চট্টগ্রাম নগরীর ও.আর. নিজাম রোডে অবস্থিত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সে আয়োজিত এই অনুষ্ঠানটি মেডিকেল ট্যুরিজম সেক্টরের প্রতিনিধিদের ব্যাপক সাড়া পায়।

অনুষ্ঠানে CARE Hospitals-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. চন্দ্র শেখর দান্নানা, সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স), যিনি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের রোগীদের জন্য আধুনিক অর্থোপেডিক চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি MBBS, MS (Orthopedics), MRCS, FRCSED (Trauma & Orthopaedics) ডিগ্রিধারী অভিজ্ঞ চিকিৎসক ও ভারতীয় মেডিকেল সেক্টরের পরিচিত নাম।

আধুনিক অর্থোপেডিক চিকিৎসার সম্ভাবনা তুলে ধরা সেশনে বক্তা অর্থোপেডিক্সের নানা নতুন প্রযুক্তি, দ্রুত সার্জারি সুবিধা, জটিল ট্রমা কেস ম্যানেজমেন্ট, হাঁটু-কাঁধ-হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পোর্টস ইনজুরি চিকিৎসা, আর্থ্রোস্কোপি এবং পোস্ট-অপারেটিভ কেয়ারের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, দক্ষিণ ভারতের CARE Hospitals বর্তমানে উন্নত চিকিৎসা, অভিজ্ঞ ডাক্তার এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে।

ডা. দান্নানা বলেন, “বাংলাদেশের রোগীদের দ্রুত চিকিৎসা, কম খরচে মানসম্মত সার্জারি এবং সময়মত ফলো-আপ সেবা নিশ্চিত করতে CARE Hospitals বিশেষ ব্যবস্থা রাখে। রিপোর্ট সাবমিশন, টেলি-কনসালটেশন ও কস্ট ইস্টিমেট সিস্টেম এখন আরও সহজ হয়েছে।”

চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান, স্বাস্থ্য সমন্বয়কারী সংস্থা, আন্তর্জাতিক রোগী রেফারেল সেবা এবং হেলথ কেয়ার এজেন্সির প্রতিনিধি অনুষ্ঠানটিতে সক্রিয়ভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা ভারতের বিভিন্ন নামী হাসপাতালে রোগী পাঠানোর নিয়ম, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, মেডিকেল রিপোর্ট রিভিউ, জরুরি রেফারেল এবং ব্যয় নির্ধারণ সম্পর্কে প্রত্যাশিত নির্দেশনা লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *