তেজগাঁওয়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত ট্রেনের ধাক্কায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক (৬০) বছর। তার পরিচয় এখনও জানা যায়নি। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন,…

Read More

সিএমপি’র ১৬ থানার ওসি একযোগে রদবদল

  চট্টগ্রাম ব্যুরো : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসির থানা পরিবর্তন হয়েছে এবং একজন-কে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে। আজ ৬ ডিসেম্বর শনিবার বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ-এর স্বাক্ষর করা এক আদেশে বর্তমানে…

Read More

ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত

নীলফামারি প্রতিনিধি : নীলফামারিতে ট্রাকের ধাক্কায় হেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলাল হোসেন সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে হেলাল হোসেন…

Read More

পূর্বধলায় স্লুইসগেটের বাঁধে তলিয়ে গেছে ছয় গ্রামের বীজতলা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় স্লুইসগেট নির্মাণের জন্য সোয়াই নদীতে তৈরি করা অস্থায়ী বাঁধের কারণে উজানের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার ছয়টি গ্রামের শত শত কৃষকের বোরো ধানের বীজতলা তলিয়ে যাওয়ায় চারা সংকটের শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে নারান্দিয়া ইউনিয়নের বাবুইডহর এলাকায় সরেজমিনে দেখা যায়, সোয়াই নদীর ওপর স্লুইসগেট নির্মাণকাজ চলছে। তবে অস্থায়ী বাঁধ…

Read More

নিখোঁজ মাদারীপুরের যুবক ইতালির যাওয়ার পথে

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কয়েকজন যুবক স্বপ্নের দেশ ইতালির উদ্দেশে লিবিয়া থেকে রওনা দেওয়ার পর নিখোঁজ রয়েছেন। এক মাস নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) খবর আসে, ভূমধ্যসাগরে নিখোঁজ ট্রলারটি ডুবে গেছে। নিখোঁজদের মধ্যে একজন নিশাত মাতুব্বর। নিখোঁজদের মধ্যে নিশাত ছাড়াও রয়েছেন ফারহান খান রোমান (২৪), মুন্সীকান্দি এলাকার মুন্না এবং শিবচর পৌর এলাকার আরও দুই…

Read More

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বহুল আলোচিত ভারতীয় নারী ও তার সন্তানকে বিএসএফের কাছে হস্তান্তর

আহসান হাবিব চাপাইনবয়াবগঞ্জ থেকে।  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ৮ বছর বয়সী সন্তানকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি জানায়, গত জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক…

Read More

বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি:  রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে  জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে  যে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তারই  অংশ হিসেবে  সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ…

Read More

যান চলাচল বন্ধ, সেতু ভেঙে আটকে পড়লো ট্রাক

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল চালু করা সম্ভব হয়নি। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, এর আগে সকালে পাথরবোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে, এতে ট্রাকটি ব্রিজের মাঝ অংশে। ভেঙে পড়া ব্রিজটি…

Read More

সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন

আমিনুল হক, ​সিংড়া (নাটোর): “কলম মোদের হাতিয়ার, সত্য প্রকাশে আমাদের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে গঠিত সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা সরকারপাড়া মোড়ে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি অনুমোদন লাভ করে। ​গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ সালে সিংড়া উপজেলার…

Read More

৬ বাংলাদেশি জেলে আটক আরাকান আর্মির হাতে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এ সময় দুটি নৌকাও জব্দ করা হয়। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ-এর এক প্রতিবেদনের বরাতে শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে গত ৩…

Read More