আহসান হাবিব চাপাইনবয়াবগঞ্জ থেকে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ৮ বছর বয়সী সন্তানকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি জানায়, গত জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছিল। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। মানবিক বিবেচনায় ২ ডিসেম্বর আদালত তাদের স্থানীয় জিম্মায় দেন।
সহকারী ভারতীয় হাই কমিশনের অনুরোধে বাংলাদেশ সরকার তাদের দেশে ফেরত পাঠায়।
হস্তান্তর শেষে বিজিবি জানায়—পুশইন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন; ভবিষ্যতে এমন অমানবিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায় তারা।
মোঃ আহসান হাবীব
চাঁপাইনবাবগঞ্জ।
