বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি:  রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে  জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে  যে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তারই  অংশ হিসেবে  সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে  আয়োজিত জেলা বিএনপির  দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধীক ধর্মপ্রাণ মুসলমান।
দোয়ার আগে ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুন শরীফ পাঠ করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা কৃষক দলের আহবায়ক টি এম শাহাদাৎ হোসেন ঠান্ডু, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড,নাজনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সহস্রাধীক ধর্মপ্রাণ মুসলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *