সিএমপি’র ১৬ থানার ওসি একযোগে রদবদল

 

চট্টগ্রাম ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসির থানা পরিবর্তন হয়েছে এবং একজন-কে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে।

আজ ৬ ডিসেম্বর শনিবার বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ-এর স্বাক্ষর করা এক আদেশে বর্তমানে ১৬ থানায় দায়িত্বরত ওসিদের কর্মস্থল পরিবর্তন করা হয়। সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলি আদেশের তথ্য অনুযায়ী নগরীর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান-কে বাকলিয়া থানায় এবং বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিন-কে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিম-কে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদ-কে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানা থেকে কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন-কে হালিশহর থানায় বদলি করা হয়েছে। এছাড়া আকবর শাহ থানার ওসি আরিফুর রহমান-কে সদরঘাট থানায় বদলী করা হয়েছে।

অন্যদিকে, হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, পাহাড়তলী থানা থেকে ডামির হোসেন জিয়া-কে ডবলমুরিং থানায় এবং ডবলমুরিং থানা থেকে বাবুল আজাদ-কে চকবাজার থানায় বদলি করা হয়েছে। চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম-কে নগর পুলিশের বিশেষ শাখায় নিরস্ত্র পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন-কে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানা থেকে জাহেদুল কবির-কে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। একইভাবে খুলশী থানার ওসি শাহীনুর আলম-কে কর্ণফুলী থানায় ও কর্ণফুলী থানা থেকে জাহিদুল ইসলাম-কে খুলশী থানায় বদলি করা হয়েছে।

এছাড়া ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন করে এখনও কেউকে দায়িত্ব দেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *