রাকসু নির্বাচনে নারী ভিপি প্রার্থীর নেতৃত্বে প্যানেল ঘোষণা
রায়হান ইসলাম, স্টাফ রিপোর্টার : রাকসু নির্বাচনে প্রথম বারের মতো নারী ভিপি প্রার্থী তাসিন খানের নেতৃত্বে “সর্বজনীন শিক্ষার্থী সংসদ” নামে একটি স্বাধীন প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাবি ক্যাম্পাসের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে প্যানেলটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৬৩ বছরের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম কোনো নারী ভাইস-প্রেসিডেন্ট…
