রায়হান ইসলাম, স্টাফ রিপোর্টার :
রাকসু নির্বাচনে প্রথম বারের মতো নারী ভিপি প্রার্থী তাসিন খানের নেতৃত্বে “সর্বজনীন শিক্ষার্থী সংসদ” নামে একটি স্বাধীন প্যানেল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাবি ক্যাম্পাসের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে প্যানেলটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ৬৩ বছরের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম কোনো নারী ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন তাসিন খান। তাসিন খান জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত।
২১ সদস্য বিশিষ্ট্য এই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরবি বিভাগের শিক্ষার্থী মাহায়ের ইসলামের নাম ঘোষণা করা হয়।
প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন-ক্রীড়া সম্পাদক শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক অমিত তাঞ্চঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক লাদেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা সম্পাদক সরোয়ার জাহান নাহিদ, মুনান হাওলাদার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফা প্রমুখ।
