টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন সোনার বাংলায় ভাঙ্গচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা ইট-পাথর ছুড়ে কাদের সিদ্দিকীর গাড়ি ও দোতালার চারটি জানালার গ্লাস ভেঙে ফেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর)) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলায় এঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২ টার দিকে ১০ থেকে ১৫ জন মুখোশধারী এই ঘটনা ঘটিয়েছি। বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বাসভনের কয়েকটি গ্লাস ভেঙ্গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে সারারাত বাসভবনে পুলিশ পাহারা দেয়। এঘটনায় তদন্ত চলমান রয়েছে।
