কামারখন্দে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা
সিরাজগঞ্জ প্রতিনিধি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর ) বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল রোড এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা…
