গাইবান্ধা পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
দীর্ঘ ৮ বছর পর গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল নির্বাচন শনিবার পৌর পার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।

শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং উদ্বোধন করেন অধ্যাপক আমিনুল ইসলাম।

পৌর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী অংশ নেন। এতে মোট ভোটার ছিলেন ৪৬৯ জন । এতে সভাপতি পদে শহীদুজ্জামান শহীদ ২৫৮ সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ ২৬১ এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরিদুল ইসলাম ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *