তারেক রহমানের রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে।

শহরের বাটার মোড় এলাকায় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশি মাসুদ রানা প্রধান লিফলেট বিতরণ করেন।

এ সময় সাথে ছিলেন সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সদর আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দল সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা শ্রমিক দলের সহ- সভাপতি ইদ্রিস আলী মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ -সভাপতি গোলাম মুর্তজা শিপলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *