নাচোল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি’র থেকে মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের বিশাল মোটর সাইকেল শো-ডাউন ও গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ১ হাজার মোটর সাইকেল নিয়ে নাচোল উপজেলার খোলসি বাজার, মল্লিকপুর বাজার, নিজামপুর বাজার, নাচোল বাজারে গণসংযোগ করেন । তিনি খোলসি বাজার এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আশরাফ হোসেন আলিম বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি দলীয় ইশতেহার নয়, এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য। পরে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
