Bangla Television Network

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

বিটিএন ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক…

Read More

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ছয় দিন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সিন্ডিকেট বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনের স্থগিতাদেশের পর উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে…

Read More

১ জানুয়ারি বাণিজ্য মেলায় শাটল বাস সার্ভিস শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত যাত্রী সাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এবারও শাটল বাস সার্ভিস চালু করছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। ৩০তম এই মেলা উপলক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে এই শাটল বাস সার্ভিস চালু হচ্ছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ…

Read More

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে

বিটিএন ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দি‌তে ঢাকায় আস‌ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে। প্রসঙ্গত, গত ৪০ দিন ধরে ঢাকার…

Read More

প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়াল ইসি

বিটিএন ডেস্কঃ আবারও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন কার্যক্রম করা যাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, পোস্টাল…

Read More

“সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেসির শোক”

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…. রাজিউন)। সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক এক শোকবার্তায় জানান, বেগম খালেদা জিয়া…

Read More

সিরাজগঞ্জে সরিষার মাঠে মৌ চাষীরা মধু সংগ্রহে ব্যস্ত, লক্ষ্যমাত্রা ৪০৪ মেট্রিক টন

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ: সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের মধু সংগ্রহের বাক্স। ফলে পুরো এলাকায় এখন মধু উৎপাদনকে ঘিরে বাড়ছে কর্ম ব্যস্ততা। সরিষা চাষের দিক থেকে দেশের শীর্ষে সিরাজগঞ্জ জেলা হওয়ায় প্রতি বছরই মৌ চাষীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয় এ অঞ্চল।…

Read More

বিশেষ আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল,উপদেষ্টা পরিষদের বিশেষ সভা

বিটিএন ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ধর্ম…

Read More

 দাফন জিয়াউর রহমানের কবরের পাশে,খালেদা জিয়ার জানাজা বুধবার

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়াউর রহমানের কবরের…

Read More

মাদক কারবারি গ্রেপ্তার ৯২ হাজার পিস ইয়াবাসহ

টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফ থেকে কক্সবাজার শহরে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় মাদক কারবারে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ইয়াবাভর্তি গাড়িটি রেখে আত্মগোপন করা রেজাউল করিম (৩২) নামে এক কারবারিকে আটক…

Read More