Bangla Television Network

মেগাস্টার সঞ্জয়কে সোনার আইফোন উপহার

বিনোদন ডেস্কঃ বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো দেওয়া একটি আইফোন উপহার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি ভক্ত। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে প্রিয় তারকাকে এই বহুমূল্যের জিনিসটি উপহার দেন পাকিস্তানের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমির। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাকে নিয়ে নানা বিদ্রুপ ও সমালোচনা করেন, বিশেষ…

Read More

তদন্তের দাবি নির্বাচকদের, নতুন বিতর্কে বাবর-ফখর বিশ্বকাপের পর

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ পেরিয়েছে। তবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয় আরও আগে (২৮ ফেব্রুয়ারি), সুপার এইটে। টুর্নামেন্টটিতে এখনও তাদের পারফরম্যান্স নিয়ে আলোচনা শেষ হয়নি। এরই মাঝে শোনা যাচ্ছে– বিশ্বকাপে ইনজুরি নিয়ে খেলেছেন পাকিস্তানের দুই সিনিয়র তারকা বাবর আজম ও ফখর জামান। যে কারণে বিষয়টি অনুসন্ধানের দাবি জানিয়েছেন প্রধান নির্বাচক আকিব জাভেদ।…

Read More

পাশে চান ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে চলা যুদ্ধে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় হরমুজ প্রণালির সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে ওই প্রণালিকে নিরাপদ করার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান। আল-জাজিরার…

Read More

স্বীকৃতি পেলেন বিরোধীদলীয় নেতা হিসেবে শফিকুর রহমান

বিটিএন ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা…

Read More

বেলা ১১টায় শুরু সংসদ অধিবেশন

বিটিএন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিরতির পর আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনটি রোববার পর্যন্ত মুলতবি করেছিলেন। সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ…

Read More

প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি ভোটের কালি মোচার আগেই: তারেক রহমান

বিটিএন ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার (১৪ মার্চ) ইমাম খতিব মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,…

Read More

সুপ্রিম কোর্টে অবকাশকালীন দুটি চেম্বার কোর্ট গঠন

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ‍সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ সকাল ১১টা থেকে…

Read More

ঈদের আগেই বাড়ির পথে ভোগান্তি এড়াতে, যাত্রীদের ভিড় স্টেশনে

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ইতোমধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের ট্রেনে বাড়ি ফিরতে শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে অনেকেই সকাল থেকেই স্টেশনে ভিড় করছেন। স্টেশন ঘুরে দেখা যায়,…

Read More

কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি

নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগে পদ্মা অয়েল পিএলসির একটি দল তদন্তে নেমেছে। শনিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে তারা কুর্মিটোলা ডিপোতে গিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তদন্ত দলে রয়েছেন, পদ্মা অয়েলের উপ মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্ল্যায়েন্স মো….

Read More

উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রমের

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী…

Read More