Bangla Television Network

একদিনে দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তেল: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত। তবে ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে…

Read More

অনুমতি দিলো ইরান হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর আল জাজিরার। বৃহস্পতিবার (২৬ মার্চ) আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ার জাহাজ চলাচলের জন্য অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদও জানান। তিনি বলেন, মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকার ও সংশ্লিষ্ট নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে…

Read More

কোনো পুরুষের দরকার নেই আমার: মালাইকা অরোরা

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় তারকা মালাইকা অরোরাকে ঘিরে প্রেম ও সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সেই আলোচনা যেন আরও তীব্র হয়েছে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন এই অভিনেত্রী। বললেন, আমার কোনো পুরুষের দরকার নেই। সাম্প্রতিক সময়ে হর্ষ মেহতা ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে…

Read More

সাদা বল হয়ে গেলো মেরুন, অদ্ভুত কাণ্ড পিএসএলে

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম দিনেই অদ্ভুত এক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উদ্বোধনী ম্যাচে মাঠে নামে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান। এই ম্যাচের ব্যবহৃত সাদা রঙের বলটা হঠাৎ করে রূপ নেয় মেরুনে। ম্যাচ চলাকালীন হুট করে বলের এই রঙের পরিবর্তনের কারণ জানা যায়নি। তবে পরে পরিবর্তন করতে হয়েছে বলটি। ইএসপিএন ক্রিকইনফোর খবরে…

Read More

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের…

Read More

শপথ নিলেন বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে

আন্তর্জাতিক ডেস্কঃ র‍্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে এই শপথ পাঠ করান। শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শপথের সময় শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় কালো নেপালি টুপি এবং চোখে সানগ্লাস—যা…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থা অবিলম্বে বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা-আক্রমণের ফলে এ অঞ্চলে যে…

Read More

খোলামেলা আলোচনা দরকার ঢাকা ও দিল্লির: হাইকমিশনার

বিটিএন ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ না…

Read More

কোন ধর্ম জুলুমকে সমর্থন করে না: দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী ডা.জাহিদ

  শাহ্ আলম শাহী,দিনাজপুর: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী প্রফেসর ডা.এ এড এম জাহিদ হোসেন বলেছেন,কোন ধর্ম জুলুমকে প্রশ্রয় দেয় না,কোন জুলুমকে কোন ধর্ম সায় দেয় না, সমর্থন করে না। আপনার ধর্ম মানুষের মধ্যেই আছে। সেবা করলেই আল্লাহ বলেন,ঈশ্বর বলেন,ভগবান বলেন,পাওয়া যাবে। আমরা যদি এই কথাটি মনে রাখতাম,তাহলে এই দেশটা আরো সুন্দর হতে…

Read More

দুবাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

ওবায়দুল হক মানিক আমিরাত প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে…

Read More