Bangla Television Network

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার শতভাগ রপ্তানিমুখী সোয়েটার ‘কারখানা কোরেস বাংলাদেশ পিএলসি’–এর কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে…

Read More

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশেষ অভিযান আ. লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশের একটি টিম। সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের মৃত আ. রশিদের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা…

Read More

রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টা ৪০ মিনিটে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনায়ারুল ইসলাম…

Read More

দুপুরে ৩টায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

বিটিএন ডেস্কঃ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব কূটনীতিকদের কাছে কূটনীতিক…

Read More

ফসলি জমিতে পুকুর খননে বাধা, নিহত ১

রাজশাহী প্রতিনিধিঃ ‘ভাত খেয়ে আমরা দুজনে শুয়ে ছিলাম। মসজিদের মাইকে ঘোষণা এলো—পুকুর কাটবে, সবাই বাইরে বের হন। শুনেই সে ঘর থেকে বেরিয়ে গেল। হাত ধরে আটকাতে পারিনি জুবায়েরকে, তবুও চলে গেল।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আহাম্মেদ জুবায়েরের স্ত্রী মোহনা বেগম। পুকুর খননের সময় বাধা দিতে গিয়ে ভেকুর নিচে পড়ে (এক্সকাভেটর) মারা যান তার…

Read More

বিএসএফের হাতে যুবক আটক আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুন্না (১৮) নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে ঘটলেও বিষয়টি রাতেই জানা যায়। আটক যুবক মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটো চালক মো. শাহআলম মিয়ারের ছেলে। আটক মুন্নার পরিবার জানায়, বুধবার ভোর থেকে তার কোনো…

Read More

হোমনা উপজেলায় পুলিশ হেফাজতে থাকা নারীর আত্মহত্যা

হোমনা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ওই নারীর নাম হামিদা ওরফে ববিতা, তিনি হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) সকালে…

Read More

যেসব বিষয়ে সতর্ক থাকবেন শীতকালে অজুর সময়

ইসলামিক ডেস্ক: শীতকালে অজু করতে অলসতা করেন অনেকে। কেউ কেউ কোনো রকমে অজু শেষ করেন। অনেক সময় ঠিকমতো পানি পৌঁছে না অজুর অঙ্গগুলোতে। এভাবেই নামাজ পড়েন ও ইবাদত করেন। অথচ ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না, সেদিকে কোনো খেয়াল থাকে না। শীতকালে অজু ও ইবাদত গ্রহণযোগ্য করতে কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে। অজুর প্রত্যেকটি অঙ্গ…

Read More

২০ ডিসেম্বর বিইউবিটিতে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে বুধবার (১৭ ডিসেম্বর) ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্বনামধন্য জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা, যা ‘প্রোগ্রামিংয়ের…

Read More

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ…

Read More