Bangla Television Network

নীরবতা অনেক বেশি জোরালো চিৎকারের চেয়ে: শাকিব খান

বিনোদন ডেস্কঃ ঢালিউড মেগাস্টার শাকিব খান বলে কথা। তিনি মানেই যেন ঝড়। যা করেন তাই অলোচনার কেন্দ্রে। বিশেষ করে শাকিব খানের নতুন লুকগুলো দর্শককে মুগ্ধ করছে। সেই ধারাবাহিকতায় এবার একেবারে রাজকীয় অবতারে ধরা দিলেন ঢালিউড কিং। নতুন লুকের সঙ্গে তার লেখা একটি অর্থবহ ক্যাপশন যেন নীরবেই অনেক কথা বলে গেল। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত…

Read More

দেশে ফিরবেন মুস্তাফিজ আইপিএলের মাঝেই ওয়ানডে সিরিজ খেলতে

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ সময় খেলার সুযোগ করে দিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজে মুস্তাফিজকে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হবে। কিউইদের বিপক্ষে তিন…

Read More

সবুজ সংকেত ট্রাম্পের তাইওয়ানকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার (১৭ ডিসেম্বর) তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আটটি পৃথক অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণা দিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের অনুমোদিত এই বিশাল সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্তটি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এই বিক্রয় প্রস্তাবের মধ্যে অত্যাধুনিক ড্রোন,…

Read More

বিও হিসাব বাড়ছে টানা দরপতনের বাজারে

বিটিএন ডেস্কঃ টানা দরপতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। গতকাল বুধবারও মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই সূচক কমেছে। সূচক কমার পাশাপাশি লেনদেনও তলানিতে এসে ঠেকেছে। শেয়ার বাজারের এ মন্দাবস্থার মধ্যেও চলতি ডিসেম্বরে স্থানীয় বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে। তবে উদ্বেগের বিষয় হলো :একই সময়ে বিদেশি ও…

Read More

দুই সম্ভাব্য প্রার্থী ইসির কাছে নিরাপত্তা চাইলেন

বিটিএন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনের কাছে নিজেদের ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) তারা রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত আবেদন…

Read More

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে (ইসি)

বিটিএন ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটি নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবে। বিচারকদের নিয়ে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ইসির আইন শাখা থেকে নির্দেশনাটি এরইমধ্যে সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে,…

Read More

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

রুবেল ইসলাম তাহমিদ, শ্রীনগর/লৌহজং: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের অভিযানে পৃথক দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত কাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বয়রাগাদী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বয়রাগাদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা অনুমান সাড়ে…

Read More

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই ২ টি বোটসহ ২৩ জন আটক

  চট্টগ্রাম ব্যুরো : দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিন চালিত বোটসহ ১৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার এবং ২৩ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। একটি…

Read More

১২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গ্রেপ্তারকৃতরা হলেন-রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো…

Read More

পুরান ঢাকার লালবাগে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে।…

Read More