মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশের একটি টিম। সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের মৃত আ. রশিদের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
থানা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ২০২৫ বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করে এস আই মর্তুজা বাদী হয়ে একটি মামলা করেন।সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
