Bangla Television Network

সরকারকে পুরো দায় নিতে হবে, ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ…

Read More

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় এক শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম বজ্রপাতের এই চাঞ্চল্যকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে দুবাইয়ে শুরু হওয়া টানা বর্ষণ ও…

Read More

সিঙ্গাপুরে জানাজা হচ্ছে না ওসমান হাদির 

বিটিএন ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানিয়েছে, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আসসালামু…

Read More

দেশ সাহসী কণ্ঠস্বর হারাল হাদির মৃত্যুতে: প্রধান বিচারপতি

বিটিএন ডেস্কঃ রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যুর সংবাদ জানা যায়। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, শরিফ ওসমান হাদির…

Read More

শাহবাগ অবরোধ করে বিক্ষোভ হাদির মৃত্যুতে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ…

Read More

তারেক রহমানের শোক ও বিচার দাবি ওসমান হাদির মৃত্যুতে

বিটিএন ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র-জনতার অধিকার আদায়ের অন্যতম সাহসী কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে গভীর শোক ও প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান…

Read More

সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ হাদি হত্যার বিচারের দাবিতে

সিলেট প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার পর নগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্বরে জড়ো হয়ে তারা মিছিল ও বিক্ষোভ শুরু করেন। এ সময় সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে…

Read More

দায়িত্ব নেবে সরকার শহিদ ওসমান হাদির স্ত্রী-সন্তানের

বিটিএন ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন- শহিদ হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সকল দায়িত্ব সরকার গ্রহণ করবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর…

Read More

হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার সকালে: ডা. আহাদ

বিটিএন ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ…

Read More

ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত: সারজিস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে সারজিস লিখেন, ‘অন্তর্বর্তী সরকার, শহিদ হাদি…

Read More