Bangla Television Network

সাতক্ষীরায় কুপিয়ে বৃদ্ধকে হত্যা, ৯ জন আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে এলোপাতাড়ি কুপিয়ে গোলাম হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়; পরে অভিযুক্তদের ধাওয়া দিয়ে একটি ঘরে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচ নারীসহ ৯ জনকে আটক করে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জাবাখালী গ্রামে…

Read More

শহীদ হা‌দির দাফন সম্পন্ন কবি নজরুলের সমাধি চত্বরে

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শ‌নিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে…

Read More

সংসদ ভবন এলাকায় জনস্রোত শহীদ হাদির জানাজায় অংশ নিতে

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকেন হাজারও মানুষ। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর এদিন…

Read More

নতুন সম্পর্কের খোঁজে টম ক্রুজ বিয়ে ভাঙার পর

বিনোদন ডেস্কঃ অনেকদিন ধরেই কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সম্পর্কে ছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তাদের মহাকাশে বিয়ের আয়োজনও প্রায় পাকাপাকি ছিলো। কিন্তু, মুহূর্তেই ভেঙে যায় টমের স্বপ্ন! কারণ, আলাদা হয়ে যান আনা দে আরমাস। এমতাবস্থায় বিয়ে তো ভাঙেই; সঙ্গে টম ক্রুজও হয়ে পড়েন একা। এমন আবহের মাঝে শোনা গেল, বিচ্ছেদের কষ্ট কাটিয়ে এখন…

Read More

জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে

স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুই টেস্টে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেটে ৩৮১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ১১০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (২০ ডিসেম্বর) তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের।…

Read More

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল শহীদ হাদির জানাজায় অংশ নিতে

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে…

Read More

বানেশ্বরে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ে ভর্তি লটারি সম্পন্ন

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি লিয়াকত সালমান। বিদ্যালয়ের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও…

Read More

চাঁপাইনবাবগঞ্জে হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আহসান হাবীব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জেলা শহরের শান্তি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সমবেত হতে শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা…

Read More

হাদির মৃত্যুর প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ইনকিলাব মঞ্চের সভাপতি শরিফ ওসমান হাদির মৃত্যু ও তার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুম্মা বেলা ২টা ১০ মিনিটে বানেশ্বর ট্রাফিক মোড়ে বানেশ্বর কলেজের বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বানেশ্বর…

Read More

হাদিকে হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিং ও ভারতীয় আধিপত্যবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ এর আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বিভিন্ন স্লোগানসহ বক্তব্য দেন।…

Read More