Bangla Television Network

নিজের জন্য সঠিক মনে করছি না ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান গ্রহণ করাকে

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের পক্ষ থেকে দেওয়া গানম্যানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ব্যক্তিগত নিরাপত্তার পরিবর্তে দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি জুলাই…

Read More

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকের মামলা এআই জায়ান্টদের বিরুদ্ধে

বিটিএন ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগে সরাসরি আদালতে গেলেন নিউইয়র্ক টাইমসের খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক জন ক্যারিরু। থেরানোস কেলেঙ্কারি ফাঁস করে আলোচনায় আসা এই সাংবাদিক গুগল, ওপেনএআই, মেটা, এক্সএআই, অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। জন ক্যারিরুর…

Read More

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাবিব শেখ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আহতরা হলেন, একই…

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, হামলা হয়েছে কারাক জেলায়। প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয়। এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে…

Read More

রাউজানে দরজা আটকে বসতঘরে আগুন, এলাকাজুড়ে আতঙ্ক

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে বাইরে থেকে দরজা আটকে একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার আগুন দেওয়া বাড়িটি কাতার প্রবাসী সুখ শীল নামের এক ব্যক্তির। সেখানে তার বোন ও বোন জামাই অনিল শীল পরিবার নিয়ে বসবাস করেন। এ নিয়ে গত পাঁচদিনে…

Read More

মেহেরপুর আশরাফপুর এলাকায় ড্রামট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার আমদহ–টেংরামারি সড়কের আশরাফপুর এলাকায় ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রকিবুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আশরাফপুর ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রকিবুল…

Read More

অভিযোগ গঠনের শুনানি ৪ জানুয়ারি, জিয়াউলকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদকঃ শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য…

Read More

সাম্প্রতিক সহিংস ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার পর বাংলাদেশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তার বক্তব্যে উঠে এসেছে হতাশা, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কার…

Read More

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস এক ওভারে পাঁচ উইকেট নিয়ে

স্পোর্টস ডেস্কঃ  ছয় বল করলেন, তার মধ্যে পাঁচটিতেই পড়ল উইকেট! ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ডানহাতি পেসার গেদে প্রিয়ানন্দ প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়লেন। আজ (মঙ্গলবার) কম্বোডিয়ার বিপক্ষে এই অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ার ১৬৭ রান তাড়া করতে নেমে ১৫তম ওভারে কম্বোডিয়া বিধ্বস্ত হয়। তখন তাদের রান ছিল ৫ উইকেটে ১০৬। নিজের প্রথম ওভারে…

Read More

বেড়ে দ্বিগুণ পুনর্মূল্যায়নে ইসলামিক ফাইন্যান্সের সম্পদমূল্য

বিটিএন ডেস্কঃ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জমি ও ভবন পুনর্মূল্যায়নে সম্পদমূল্য বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। পুনর্মূল্যায়নের আগে কোম্পানির সম্পদমূল্য ছিলো ২৮ কোটি টাকার কাছাকাছি। পুনর্মূল্যায়নে যা বেড়ে ৫৮ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সম্পদ পুনর্মূল্যায়নের এই তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১…

Read More