সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক ৮
সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়িসহ ৮ জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজের সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ হওয়া ভারতীয় পণ্যের মূল্য আনুমানিক ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা। আটকরা হলেন— নারায়ণগঞ্জের হোসেন ভূঁইয়ার ছেলে…
