কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান

 

সাইফুল ইসলাম সজিব, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি।

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দেবিদ্বার ভেট এন্ড পেট কেয়ারের আয়োজনে কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়েছে।

গতকাল দিনব্যাপী দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুরে অর্ধশাতাধিক বিড়ালকে এ টিকা প্রদান করা হয়।

টিকা প্রদান ক্যাম্পে উপস্থিত ছিলেন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, প্রানী চিকিৎসক ডা: হাসিবুর রহমান সাফা, ডা: শাহরিয়ার হাসান, ডা: ইমরান মোল্লা, টেকনিশিয়ান মোঃ নাছির উদ্দিনসহ আরও অনেকে।

এ সময় আয়োজকরা বলেন, শুধুমাত্র জলাতংকে আক্রান্ত কোনো কুকুর বা বিড়াল যদি আচড় বা কামড় দেয় কেবল তখনই জলাতঙ্ক হতে পারে৷ তাই কোনো কুকুর বা বিড়াল যদি আচড় বা কামড় দেয় আতংকিত না হয়ে সাথে সাথে বাংলা সাবান দিয়ে ১৫-২০ মিনিট ধুয়ে ফেলুন এবং নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শে জলাতংকের টিকা দিয়ে ফেলুন। জলাতঙ্ক প্রতিরোধে রাস্তার কুকুর বিড়ালকে টিকার আওতায় আনার দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *