নাজমুল হাসান, (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশেষ সাক্ষাৎকার জনগণের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুব মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ীর বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের নিকট ধানের শীষ এ ভোট চাইছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়ীর পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব মিয়া, ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় অসংখ্য সাধারণ জনগণ।
প্রদর্শনীতে বক্তারা বলেন, জনাব তারেক রহমানের সাক্ষাৎকারে দেশের গণতন্ত্র, ভোটাধিকারের পুনরুদ্ধার ও জাতির ভবিষ্যৎ নিয়ে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা দেশের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্বের বার্তা সরাসরি দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ফুলবাড়ীতে কেন্দ্রীয় নেতার উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী
