চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় নাচোল সরকারি কলেজে হল রুমে এ আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে ও মোঃ আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যাকরি পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যাকরি পরিষদের সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিমের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াকুব আলী, নাচোল পৌর শাখার আমীর মনিরুল ইসলাম, নাচোল ছাত্রশিবিরের পূর্ব ও পশ্চিম উপজেলা শাখার সভাপতি নাদিরূল ও আবু সাহিন, সাধারণ সম্পাদক তাওফিক ও সাব্বির আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশসহ গোটা বিশ্ব এক গভীর সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানবতা আজ দিশাহারা। এ পরিস্থিতিতে একমাত্র রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ ও তার জীবনপন্থা অনুসরণ করাই মুক্তির একমাত্র পথ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।’ রাসুলুল্লাহ (সা.) এর জীবন যেমন ব্যক্তিগত উন্নতির জন্য অনুপ্রেরণা তেমনি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য মডেল।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাসুল (সা.)-এর আদর্শকে সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করা। তার দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ একটি জাতি গঠন করতে পারি। রাসুল (সা.) তার জীবন দিয়ে মানবতার জন্য যে বিপ্লবী পরিবর্তন এনেছেন, তা ইতিহাসের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। তার শিক্ষা শুধু ধর্মীয় নয়, বরং মানবতার কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ দিশা।
অনুষ্ঠানে সাড়ে তিন হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে এবং ১৫০ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
