নওগাঁয় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

রহিদুল রাইপ, নওগাঁ:

নওগাঁয় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর অপরাধ শাখার সাহাবু্দ্দিন, কথা সাহিত্যিক ও মিডিয়া ব্যাক্তিত্ব রবিউল করিম সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং লালন ভক্ত বৃন্দ। আলোচনা শেষে নৃত্য ও লালন সংঙ্গীত পরিবেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *