হাসাড়ার সমাবেশে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মহফিল

রুবেল ইসলাম তাহমিদ শ্রীনগর/লৌহজং: হাসাড়া ইউনিয়ন বি এন পি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাসাড়া ইউনিয়ন পরিষদের মাঠে মোঃ আব্দুর রসিদের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বি এন পি সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মৃধা ।জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি মোঃ আশরাফ হোসেন মিলন, সফিউল আলম খান আযম, তোফায়েল আহমেদ, জয়নাল আবেদীন মৃধা জেমস, ফয়সাল আহাম্মেদ রনি, আশরাফুল ইসলাম শুভ, এমদাদুল ইসলাম রজিন, রনি,হুমায়ুন কবির, মেহন মোড়ল,আজিজুল ইসলাম রনিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *