বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরামের মতবিনিময় সভায় নূরুল ইসলাম উজ্জল,আগামী রবিবার সচিবালয় স্মারকলিপি প্রদান

রিটন ইসলাম,  স্টাফ রিপোর্টার:

রাজধাানীর ১/১রুপায়ন তাজ্ বক্স কালভার্টন রোড পল্টন ওয়েস্টার্ন রেস্টুরেন্টে এ বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরাম বিআরএম) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় !

এ অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন আল আরাফাহ গ্রুপের চেয়ারম্যান সিরাজগঞ্জের রায়গঞ্জ  তাড়াশ সলঙ্গা   উপজেলার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী, আলহাজ্ব নূরুল ইসলাম উজ্জ্বল। এতে উপস্থিত ছিলেন কার্যনির্বাহীর সদস্য সহ দূরদূরান্ত থেকে আগত রিক্রুটিং এজেন্সি মালিক বৃন্দ। 

এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা নানাভাবে বৈষম্যের শিকার হয়েছি। ৫ আগস্ট এর পর আমরা ভেবেছিলাম আশার আলো দেখতে পারব, কিন্তু হিতে বিপরীত হয়েছে।

বর্তমান সরকারের আমলা ও উপদেষ্টাগণ বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও আমাদের লাইসেন্স দেয়ার বিষয়ে কার্যকারী কোন ভূমিকা রাখে নাই।

বক্তারা আরও বলেন,  বিগত সময় যারা লাইসেন্স পেয়েছে ৮ লাখ ১২ লাখ সর্বশেষ ২০ লাখ টাকা জমানতে। এখন সরকার প্রজ্ঞাপন জারি করেছে আমাদেরকে নাকি ৫০ লক্ষ টাকা জামানত দিয়ে লাইসেন্স নিতে হবে।

বক্তাদের দাবি আমরা লাইসেন্সের আবেদন করেছিলাম ২০২৩ সালে জামানত ছিল ২০ লক্ষ টাকা। আমরা ২০ লক্ষ টাকা দিয়েই লাইসেন্স নেব এর বাইরে আমরা কোন টাকা পয়সা দিতে পারব না।


তারা আরো বলেন আমাদেরকে ইন্টারভিউ নেয়ার নামে ইনভেস্টিগেশন সংস্থার তদন্তের নামে
তদন্তের কথা বলে আমাদের লাইসেন্স না দেয়ার পাঁয়তারা চলতেছে আমরা এটা কখনোই মানবো না।
সরকারকে  আল্টিমেটাল স্বরূপ বলতে চাই আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করিয়েন না।
আগামী রবিবার সচিবালয় স্মারকলিপি প্রদানও করা হবে,
তারপরেও কাজ না হলে
৫০০ রিক্রুটিং এজেন্সি তাদের ইম্প্লয়ার সহ ৫ হাজার লোক নিয়ে মাঠে নামবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরাম বিআরএফ ব্যানারে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম উজ্জ্বল অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *