মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ মনোয়ার হোসেন মুল্লা। আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। পাঁচটি গ্রুপে খেলাটিতে মোট ১০ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সাটুরিয়া ইউনিয়ন বনাম ফুকুরহাটি ইউনিয়ন মুখোমুখি হয়। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। খেলার ফলাফল ১-০ গোলে ফুকুরহাটি ইউনিয়নকে হারিয়ে সাটুরিয়া ইউনিয়ন চ্যামপিয়ান হয়। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সভাপতির সাপনি বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
