রাজশাহী প্রতিনিধি : কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় কর্মরত বিভিন্ন কোম্পানির কৃষি বালাইনাশক বিক্রেতা প্রতিনিধিদের নিয়ে গঠন করা হলো “পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন”।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা এগারাটার দিকে রাজশাহীর বানেশ্বর মসজিদ মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এর আগে মসজিদ মার্কেটের কাছ থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি বানেশ্বর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর পেস্টিসাইড অফিসার এসোসিয়েশন অফিসে এক আলোচনা সভা শেষে ভ্যালেনটেক লিমিটেড কোম্পানির টেরিটরি ম্যানেজার রাজু আহমেদকে সভাপতি ,স্টেট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার আব্দুল সাত্তারকে সহসভাপতি , লিমিট এগ্রো প্রোডাক্টস লিমিটেড কোম্পানির এসএমও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, , ওয়ালমার্ট কোম্পানির এএসএম রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সংগঠনের নেতারা বলেন, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও প্রতিনিধিদের একই প্লাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই এই সংগঠন করা’। আমরা আশাবাদী এই সংগঠনের মাধ্যমে উপজেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে’। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয় ।
