নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক জহিরুল ইসলাম সিরাজ শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ২১ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চিটাগাং রোডসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে জহিরুল ইসলাম সিরাজ বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন—এলাকার অনেকেই সাধারণ শ্রেণি থেকে উঠে আসা, মানুষের পাশে থাকা একজন প্রার্থী চান। “জনগণের এই ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে,” বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে এলাকার অসহায় ও সাধারণ মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে চান। “আমি একজন সাধারণ মানুষ। মানুষের কল্যাণে কাজ করাই আমার উদ্দেশ্য,”।
স্বতন্ত্র থেকে এমপি প্রার্থী সিরাজ নিজে একা একা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে একটি ভোট ভিক্ষা চান। এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন, ভোটারদের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, আমি মানুষের কাছে হাত পেতে হলো নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে হবে ইনশাল্লাহ। জনগণের সাহায্যে সহযোগিতায় ও ভোটে নির্বাচিত হয়ে জনগণের জবাবদিহিতায় থাকতে চাই।
