ফুলবাড়ীতে মাদক মাদকদ্রব্য ইসকাফ সহ আটক ১ জন



নআজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধি:

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক নুর ইসলাম (৪৮) তার বসতভিটার পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে রান্নাঘরের খড়ির মাচার নিচ থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতর থেকে ০৮ (আট) বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপ জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত নুর ইসলাম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) গ্রামের মৃত মানিক উল্লাহর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে উক্ত মাদকদ্রব্য কিনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

‎ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত Eskuf সিরাপ থানায় সংরক্ষণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *