সীমান্ত শাহী,দিনাজপুর:
দিনাজপুরে লাগাতার কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশে শিক্ষকদের আল্টিমেটাম, দাবী মানা না হলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে।

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৭৫% বোনাসের দাবী পূরণ না হলে ছাত্রদেরকে নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে জাতীয়করণ প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক পরিবার-দিনাজপুরের আয়োজনে লাগাতার কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দিয়েছেন,শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তব্যে জানান,শিক্ষক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।
