আব্দুল কুদ্দুস গাজীপুর জেলা প্রতিনিধি,
এখনই প্রস্তুতি নিন শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেন ২০২৫ শুরু হয়েছে।
১২ অক্টোবর রোববার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী ৯ মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশু ও কিশোরকে টাইফয়েড জ্বর নিয়ন্ত্রণে এই টিকা দান কর্মসূচি শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৪ অক্টোবর মঙ্গলবার গাজীপুর মহানগরীর ১ নং ওয়ার্ড নর্থ পয়েন্ট মডেল স্কুল এবং আজিরননেসা ল্যাবরেটরি স্কুলে সকাল ৯ ঘটিকা হইতে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে যা চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

২০২১ সনে এক সমীক্ষায় দেখা গেছে, দেশে বছরে প্রায় ৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যার ৬৮ শতাংশ ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোর।
বিশেষজ্ঞদের মতে, টিকা দিয়ে প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রান্ত রোগ গুলোর মধ্যে টাইফয়েড জ্বর অন্যতম।
তাই দেশে প্রথমবারের মতো মাসব্যাপী শুরু হয়েছে টাইফয়েড টিকার ক্যাম্পেন। আর এই ক্যাম্পেইনের আওতায় দেশে প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই টিকা।
